# Tags

ঠাকুরগাঁওয়ে বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ “স্বাস্থ্য সেবায় বিজ্ঞান, সুরক্ষিত সকল প্রাণ”প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে “বিশ্ব স্বাস্থ্য দিবস”পালিত হয়েছে।
ঠাকুরগাঁও স্বাস্থ্য বিভাগ ও সচেতন সোসাইটি (SMC) সহ বেশ কয়েকটি বে-সরকারী সংগঠনের কর্মসূচির মাধ্যমে দিবসটি পালিত হয়।

এ উপলক্ষে মঙ্গলবার(৭এপ্রিল) সকালে সিভিল সার্জন কার্যালয় চত্তর হতে একটি রেলি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একইস্থানে গিয়ে শেষ হয়।

পরে সিভিল সার্জন সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সিভিল সার্জন ডাঃ মোঃআনিছুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এছাড়া অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের সহকারী পরিচালক ডাঃজয়ন্ত কুমার শাহা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল বাসার মোঃ শাহেদুজ্জামান। সিভিল সার্জন অফিস এমওসিএস ডাঃ ইফতেখারুল ইসলাম সজীব। পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নাদিয়া আকতার,বিটিভি’র জেলা প্রতিনিধি মাসুদ রানা পলক, সিভিল সার্জন অফিস
প্রধান সরকারি নাজমুল হক প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা সার্বজনীন স্বাস্থ্য ও দেশের প্রেক্ষাপটে হাম রুবেলা সহ বিভিন্ন স্বাস্থ্য সমস্যার সমাধানের বিভিন্ন দিক-নিদের্শনামূলক বক্তব্য প্রদান করেন।

সভায় সদর উপজেলার মেডিকেল অফিসার বৃন্দ,শিক্ষার্থী, অভিভাবক , নাসিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা , সচেতন সোসাইটি (SMC), উপজেলা সুপার ভাইজার মোছা, শারমিন। রিয়েক্ট ইন প্রজেক্ট ওয়াল্ড ভিশন এর প্রজেক্ট অফিসার মারুফা খাতুনসহ আরও দুটি বেসরকারী সংস্থার প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকসহ অনেকে উপস্থিত ছিলেন।